২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ছোট ছেলে মাকে পাগল সাজিয়ে প্রেরণ করলো রিহ্যাবে,বড় ছেলে করলো উদ্ধার

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৪ জুলাই, ২০২১ | আপডেট: রবিবার, ৪ জুলাই, ২০২১

ছোট ছেলে মাকে পাগল সাজিয়ে প্রেরণ করলো রিহ্যাবে,বড় ছেলে করলো উদ্ধার

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দর ২১ নং ওয়ার্ডের ছালেহনগর এলাকার মৃত আব্দুল আজিজ তোতা মিয়ার স্ত্রী মমতাজ বেগম। মমতাজ বেগমের তিন ছেলে ও দুই মেয়ে। এদের মধ্যে দুই ছেলে ও দুই মেয়ে ফ্রান্স প্রবাসী। বড় ছেলে মমতাজ আহমেদ মতি ও মেজো ছেলে ইমতিয়াজ আলী সহ দুই মেয়ে রানু ও রোজি ফ্রান্সে বসবাস করে আসছে দীর্ঘদিন যাবত৷ আর ছোট ছেলে বাবর আলী রজ্জব দেশেই থাকেন৷ তিন বছর পূর্বে আব্দুল আজিজ মিয়া মারা গেলে মমতাজ বেগমের উপর চালু হয় নির্দয় হৃদয়বিদারক নানারকম নির্যাতন। মমতাজ বেগমের ছোট ছেলে রজ্জব তার কাছ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে রুপালি আবাসিক এলাকায় বাড়ি নির্মাণ করছে। মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার কাছ থেকে ছোট ছেলে রজ্জব মাসে লাখে ১০০০ টাকা করে মোট ১০ লাখে ১০ হাজার টাকা মাসিক খরচ দিবে বলেন নগদ ১০ লক্ষ টাকা নিয়ে যায়, আমি ডিপিএস ভেঙে এই টাকাগুলো ওকে দেই পরবর্তীতে আমি আমার ভরণপোষণের জন্য উক্ত টাকা চাইলে আমার উপর অমানুষিক ও অমানবিক নির্যাতন চালায় রজ্জব। লোকলজ্জার ভয়ে অনেক দিন আমি চুপ থেকেছি কিন্তু শেষমেশ আমি না পেরে থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি। অপরদিকে আমার ছোট মেয়ে ফাহিমা আক্তার রোজী আমার কাছ থেকে জায়গা কিনার কথা বলে ১৩ লক্ষ টাকা নেয়, তার কাছেও পাওনা টাকা চাইলে সে আমাকে প্রায় সে গলাচেপে ধরে এবং নির্মম নির্যাতন করে। আমি পঞ্চায়েতি ভাবে একবার শালিস বসালেও এ বিষয়ে কোনো সুরাহা পাইনি৷ বর্তমানে আমি আমার বড় ছেলের বাসায় থাকছি আমাকে আমার ছোট ছেলে রজ্জব কোন ভরণপোষণের টাকা-পয়সা দিচ্ছে না এমনকি আমার পাওনা টাকা ও আত্মসাৎ করেছে৷ আমি জীবনের শেষ সময়ে এসে বহু কষ্টে দিনযাপন করছি প্রতি মাসে আমার ১৫ হাজার টাকার ওষুধ লাগে এছাড়াও আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমার গর্ভের সন্তান আমাকে অর্থ সম্পদের লোভে প্রায়শই মারধর করে হত্যার চেষ্টা চালায় যা মেনে নিতে কষ্টলাগে। এর মধ্যে আমাকে বাবর মাসখানেক আগে পায়ে শিকল দিয়ে বেধে নির্যাতন করে টয়লেটে আটকে রাখে পরে রাতে গোপনে অ্যাম্বুলেন্সে করে শিকল বাঁধা অবস্থায় ঢাকা শ্যামলী এলাকায় অবস্থিত সেফ হাউস নামে একটি রিহ্যাব সেন্টারে পাগল সাজিয়ে রেখে আসে, পরে আমার বড় ছেলে প্রবাসে থেকেই আমাকে বিভিন্ন লোকের মাধ্যমে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এই বিষয়ে মমতাজ বেগমের ছোট ছেলে রজ্জবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মাকে আমি নির্যাতন করেছি না কি করেছি তা আমি বুঝবো, তাকে তো শুধু পাগলামির জন্য পিটিয়েছি প্রয়োজন হলে আবারো মেরে পাগলা গারদে পাঠাবো। পুলিশ আর সাংবাদিক আমার কোন লো.. ছিঁড়বে তা আমার জানা আছে।