২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ছোটদের পার্কের দোলনায় দুললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

নিজেদের প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপা করেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা। মাঝে মধ্যেই প্রেমিকা, অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মজামশাকরা করতে দেখা যায় অঙ্কুশকে। পোস্ট করতে থাকেন নানান ছবি ও ভিডিও। নেটিজেনরাও এখন অঙ্কুশের এই কাণ্ডকারখানা দেখতে অভ্যস্ত। ফের একবার ঐন্দ্রিলার সঙ্গে মজাদার ভিডিও পোস্ট করলেন অঙ্কুশ। যেখানে প্রেমিকার সঙ্গে একপ্রকার ছোটবেলায় ফিরে গেলেন অভিনেতা। বাচ্চাদের পার্কে গিয়ে দোলনায় দুলতে দেখা গেল অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। ছুটির দিনে এভাবেই মজাদার ভাবে সময় কাটালেন টালিগঞ্জের এই ‘লাভবার্ড’। ছোটদের ‘লখড়ি কি কাঠি’ গানের সঙ্গে দোলনায় দোলার ভিডিওটি জুড়ে পোস্ট করেছেন অঙ্কুশ। ক্যাপশানে লিখেছেন, ”সপ্তাহন্তে এভাবেই আমরা সময় কাটাই”।

২০২১-এ শুরুর দিকেই নাকি সাতপাকে বাঁধা পড়বেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের গুঞ্জন। আর এই জল্পনার ঘি ঢেলেছেন অঙ্কুশ নিজেই। কিছুদিন আগে অনির্বাণ ভট্টাচার্যকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন অঙ্কুশ। লেখেন,  ”শুভেচ্ছা বন্ধু, তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই তোমার দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।” আর এর পরই অঙ্কুশের বিয়ের জল্পনা আরও বেশি করে ছড়িয়ে পড়ে।