২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক ইউনিটের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে এতদিন কমিটি গঠন না হলেও শিক্ষা প্রতিষ্ঠান খুললে শীঘ্রই ছাত্রলীগের জেলা ইউনিটের কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তাঁদেরকে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন, এক অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে আমাদের দেখা হয়। সে সময় ছাত্রলীগের সাংগাঠনিক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, করোনার কারণে মেয়াদোত্তীর্ণ ইউনিটের কমিটি গঠন থমকে ছিল, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। পরবর্তীতে তিনি সংগঠনকে গতিশীল করতে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। করোনাকালে ছাত্রলীগের ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী বলে জানান তিনি। আল নাহিয়ান খান জয় বলেন, করোনাকালে সংকটে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। সে বিষয়ে তিনি প্রশংসা করেন। এছাড়াও ৭ মার্চের কর্মসূচীরও প্রশংসা করেছেন তিনি। সম্মেলন আয়োজনের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো নির্দেশনা বা আলোচনা হয়নি। তবে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে। তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন।