২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ছবি মুক্তি দেমো, লাভ লোকসান লিয়া টেনশন করি না: হিরো আলম

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২০ | আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসের কারণে এখনও নিষ্প্রাণ প্রেক্ষাগৃহগুলো। বিশ্বজুড়ে বড় ছোট বাজেটের ছবি মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্মে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। প্রেক্ষাগৃহে এর মধ্যে নতুন ছবি মুক্তি দেওয়ার খবর নেই। তবে প্রেক্ষাগৃহ খুললে ছবি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন ঘোষণা দিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি তিনি বলেছেন, সিনেমা হল খুললে পরে হামি হামার ছবি মুক্তি দেমো, হামি লাভ লোকসান লিয়া টেনশন করি না (আমি আমার ছবি মুক্তি দিব, লাভ-ক্ষতি নিয়ে চিন্তা করি না)।     ডিশ ব্যবসায়ী হিরো আলম প্রথমে মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ কিছু সময় আলোচিত ছিলেন তিনি। এরপর বড় পর্দার ‘হিরো’ হিসেবে অভিষেক হয় তার। তবে তবে বড় পর্দার নায়ক হিসেবে এখনো গ্রহণযোগ্যতা পাননি তিনি। এর মধ্যে প্রযোজনাতেও নেমেছেন। হিরো আলমের প্রযোজিত সিনেমা ‘সাহসী হিরো আলম’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে চলতি বছরের শুরুতেই। এটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৭ মার্চ।

এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন হিরো আলম। তিনি জানান, কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। পুরোপুরি আনকাট অবস্থায় ছাড়পত্র পেয়েছে আমার সিনেমা।
সিনেমার গল্প প্রসঙ্গে আলম জানিয়েছেন, আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’। এতে আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুকুল নেত্রবাদী।