২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:১৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চুয়াডাঙ্গায় দিনেদুপুরে সোনালী ব্যাংক শাখায় ডাকাতি

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

চুয়াডাঙ্গার জীবননগরে উথলী সোনালী ব্যাংক শাখায় দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে আনুমানিক সাড়ে ৮ লাখ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।  আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার উথলী সোনালী ব্যাংক শাখায় ওই ডাকাতির ঘটনা ঘটে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, আজ রোববার বেলা ১টা ৫ মিনিটে হেলমেট পরিহিত তিন অস্ত্রধারী ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে ব্যাংকের গার্ড ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে আনুমানিক সাড়ে ৮ লাখ টাকা লুট করে চলে যায়। দুষ্কৃতিদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।  এর আগে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের প্রত্যেকের মোবাইল ফোন কেড়ে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চুয়াডাঙ্গা পুলিশের একাধিক দল, বিজিবি ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংক থেকে টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় বাধা দিতে গেলে ডাকাতরা স্থানীয়দের উপর বন্দুক তাক করে গুলি করতে যায়। পরে পিছু হটে স্থানীয়রা। তবে, তারা আন্দুলবাড়িয়ার দিকে গেছে বলে ধারণা করা হচ্ছে।  এ বিষয়ে উথলী বাজারের এক ব্যবসায়ী সুজন মীর জানান, আমি দোকান থেকে রড বের করে বাধা দিতে গেলে তাদের মধ্যে ১ জন বন্দুক বের করে আমাকে গুলি করতে যায় এবং বলে বেশি বাড়াবাড়ি করলে লাশ ফেলে দেবো।
উথলী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়ের সুবেদার রফিকুল ইসলাম ঘটনার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিজিবি সদস্যরা। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ব্যাংকটিতে সিসিটিভি ছিল না। এটি একটি পরিকল্পিত ঘটনা। দোষীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।