২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:১৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে তদন্ত প্রতিবেদন

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

ক্রেন কাত হয়ে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের দায় পেয়েছে তদন্ত কমিটি। একইসঙ্গে ঠিকাদারকে শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে।তবে চুক্তি বাতিল করে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিনা- তা মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

প্রতিবেদনটি প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১৫ আগস্ট রাজধানীর উত্তরার জসীম উদ্‌দীন মোড়ের দুর্ঘটনার জন্য ঠিকাদারের অবহেলা দায়ী।সাত সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব নীলিমা আখতারের বক্তব্য জানা যায়নি। মন্তব্য করতে রাজি হননি সদস্য সচিব সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান।কমিটি সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে কারাবন্দি ক্রেন অপারেটর আল আমিন হোসেন হৃদয়সহ প্রায় ২০ জনের জবানবন্দি রয়েছে। কারাফটকে হৃদয়ের জবানবন্দি নেওয়া হয়েছে। একইসঙ্গে নেওয়া হয়েছে ১০ জন চীনা নাগরিকের জবানবন্দি। তারা তদন্তে মারাত্মক অসহযোগিতা করেছে। সে কারণেই তদন্তে বিলম্ব হয়েছে। এ বিষয়টিও প্রতিবেদনে রয়েছে।গার্ডার দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হলেও চীনা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। গার্ডার পড়ে পাঁচজন নিহত হয়েছেন যেখানে, বিআরটির সেই অংশের ঠিকাদার চায়না গেঝুবা গ্রুপ কোম্পানি লিমিটেড। বিআরটির উড়াল অংশের ঠিকাদার চীনের আরেক প্রতিষ্ঠান জিয়াংশু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ঠিকাদার গত পাঁচ বছরে কখনোই ঠিকভাবে কাজ করেনি আর্থিক সংকটে। কাজ করার মতো পূর্ণ সামর্থ্য তাদের ছিল না।