২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সকাল ১০:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে শাহরুখ খান

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫ | আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫

বলিউড সুপারস্টার শাহরুখ খান উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন। বলিউড হাঙ্গামা এবং হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ৫৯ বছর বয়সী এই অভিনেতা কমপক্ষে এক মাস কাজ থেকে বিরত থাকবেন। এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তিনি কোনো শুটিংয়ে অংশ নেবেন না।

জানা গেছে, শাহরুখ খানের একটি অস্ত্রোপচার হয়েছে এবং চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ হতে এক মাসের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। দীর্ঘ কর্মজীবনে স্টান্ট করার সময় তার শরীরের একাধিক পেশিতে আঘাত লাগার ঘটনা এটিই প্রথম নয়। অতীতেও তিনি একাধিকবার ইনজুরির শিকার হয়েছেন।

এই পরিস্থিতির কারণে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার জুলাই থেকে আগস্ট মাসের শুটিং বাতিল করা হয়েছে। ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো এবং ওয়াইআরএফ-এ ‘কিং’-এর বিভিন্ন অংশের শুটিংয়ের জন্য যে বুকিং দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। অভিনেতা পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ছবির শুটিং পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে দেখা যাবে, যেখানে তার মেয়ে সুহানা খান একজন শিষ্যের ভূমিকায় অভিনয় করছেন।