২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চার মাস পর বিয়ের খবর জানালেন অভিনেত্রী নাজিরা মৌ

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১২ এপ্রিল, ২০২১ | আপডেট: সোমবার, ১২ এপ্রিল, ২০২১

বছরের শুরুতে বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল ছোটপর্দার অভিনেত্রী নাজিরা মৌয়ের। এবার পাওয়া গেল সে গুঞ্জনের সত্যতা। চলতি বছর ২০ জানুয়ারি মুরাদ রহমানকে বিয়ে করেছেন মৌ। হঠাৎ করেই রাজধানীর একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। প্রায় চারমাস পর গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নাজিরা মৌ। তিনি বলেন, হঠাৎ করেই আমাদের বিয়েটা হয়ে গেছে। বিয়েতে দুই পরিবারের নিকটজনেরা উপস্থিতি ছিলেন। তাই সেভাবে সবাইকে জানানোর সুযোগ পায়নি।

জানা গেছে, কমন ফ্রেন্ডের মাধ্যমে বিয়ের ৫-৬ মাস আগে মুরাদের সঙ্গে পরিচয় তার। সেখান থেকে বন্ধুত্ব। তারপর পারিবারিক সিদ্ধান্তে বিয়ে। মধুচন্দ্রিমা কাটাতে দুবাইয়েও গিয়েছিলেন তারা। নাজিরা মৌয়ের স্বামীর নাম মিজানুর মুরাদ রহমান। তিনি যুক্তরাজ্য প্রবাসী, পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি সিলেট। অন্যদিকে অভিনেত্রীর পুরো নাম খন্দকার নাজিরা আহমেদ হলেও নাজিরা মৌ নামেই পরিচিতি তিনি। নরসিংদীতে জন্ম নেওয়া এ অভিনেত্রী বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। বিজ্ঞাপনের পাশাপাশি নাটকেও দেখা গেছে তাকে। তৌকীর আহমেদ, অপূর্বসহ জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। নাজিরা মৌ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘নন্দিনী’। এতে তার বিপরীতে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত।