২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

দুস্থ শিল্পীদের সহায়তা, তহবিল গঠন ও চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইন চূড়ান্ত করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় গণভবন ও সচিবালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে, চলচ্চিত্র ও শিল্পীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রণীত আইনটি নিয়ে আলোচনা করেন নীতিনির্ধারকরা। এবং কোভিড-১৯ মোকাবিলায় কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পদক্ষেপগুলো নিয়েও করা হয় পর্যালোচনা।  বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অসমর্থ, অসচ্ছল বা পেশাগত কাজে কাজ করতে অক্ষম চলচিত্র শিল্পীকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান, অসুস্থ চলচিত্র শিল্পীদের চিকিৎসার ব্যয় বহন বা আর্থিক সহায়তা প্রদান, দুস্থ, অসচ্ছল চলচিত্র শিল্পীর মৃত্যু হলে তার পরিবারকে সহায়তা প্রদানে একটা তহবিল থাকবে ট্রাস্টে। সেই তহবিল জেনারেট করে তা দিয়ে সবাইকে সাহায্য সহযোগিতা করা হবে।    সচিবালয়ে থেকে বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইনমন্ত্রী অ্যাডভোকটে আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ অন্যান্য মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা অংশগ্রহণ করেন।