২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চবিতে বহিষ্কার হয়েও পরীক্ষা দিচ্ছেন দুই ছাত্রলীগ কর্মী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার অভিযোগে বহিষ্কার হয়েও চূড়ান্ত পরীক্ষার আসনে বসেছেন ছাত্রলীগের দুই কর্মী।আজ বুধবার (৩ আগস্ট) বহিষ্কৃত রাকিব হাসান ও ইমন আহমেদকে দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে দেখা গেছে। তারা দুজনই দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই ছাত্রীকে হেঁটে যাওয়ার সময় হেনস্তা করেন চারজন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন হেনস্তার পর উঠে আসে এ ঘটনাটিও। ঘটনার ১০ মাস পর গত ২৫ জুলাই উপাচার্যের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান জড়িত চারজনকে বহিষ্কারের তথ্য জানান।নিয়ম অনুযায়ী, বহিষ্কারের মেয়াদকালে ক্লাস ও পরীক্ষায় নিষেধাজ্ঞাসহ বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলে অবস্থান করতে পারবে না। কিন্তু বহিষ্কারের পরও বুধবার তাদের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে।এ বিষয়ে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল মান্নান বলেন, ‘আমরা রেজিস্ট্রার কার্যালয় থেকে বহিষ্কারের কোনো চিঠি পাইনি। বহিষ্কারাদেশ পেলে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে না।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, বহিষ্কৃতরা পরীক্ষা দিলেও তা আপনা-আপনি বাতিল হয়ে যাবে। সিদ্ধান্ত গ্রহণের পরদিন থেকেই তাদের বহিষ্কার আদেশ কার্যকর হবে।এখন পর্যন্ত বিভাগে চিঠি না পাঠানোর বিষয়ে তিনি বলেন, বহিষ্কারের সিদ্ধান্ত সভায় হয়েছিল। এ সভার লিখিত কোনো আদেশ এখনো তৈরি হয়নি। মৌখিকভাবে জানানো হয়েছে। দ্রুতই চিঠি পাঠানো হবে।

হেনস্তার শিকার এক ছাত্রী সময় সংবাদকে বলেন, ‘আন্দোলন থামিয়ে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন নাটক করেছিল। তা না হলে তারা কীভাবে পরীক্ষা দেয়। যদি বহিষ্কার আদেশের মধ্যে পরীক্ষা দিতে পারে, তাহলে তারা বিশ্ববিদ্যালয় থেকেও সময়মতো বের হয়ে যাবে। তাহলে বহিষ্কার করে লাভ কী হলো?’কর্তৃপক্ষের এমন গাফিলতির কারণেই ক্যাম্পাসে বারবার ছাত্রী হেনস্তা ও যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটছে বলে মনে করেন আন্দোলনে নেতৃত্ব দেয়া অন্যতম শিক্ষার্থী আশরাফী নিতু। তিনি বলেন, দাবি মেনে নেয়ার কথা বলে শিক্ষার্থীদের শান্ত করা হয়েছে। কিন্তু সেগুলো আদতে বাস্তবায়ন করা হয়নি।গত বছরের ১৬ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে চার শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার ১০ মাস পর গত ২৫ জুলাই উপাচার্যের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান জড়িত চারজনকে বহিষ্কারের তথ্য জানান।