২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:১৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চবিতে ফের ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রুপ দুটি সিএফসি ও সিক্সটি নাইন। সিএফসি গ্রুপটি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং সিক্সটি নাইন গ্রুপটি সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় সিএফসি গ্রুপের এক কর্মী সিক্সটি নাইন গ্রুপের এক নেতাকে কলার ধরে মারধর করে। এরপরই বিষয়টি জানাজানি হলে গ্রুপ দুটির মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে। তবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।এদিকে আজ দুপুর ১টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে বিজয় গ্রুপ ও সিক্সটি নাইন গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ২০ জন আহত হয়। সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চবি।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানায়, গতকাল রাতে এই দুই গ্রুপের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া চলে।শিক্ষার্থীরা জানায়, কামরুল ইসলাম নামে এক শিক্ষার্থী সিক্সটি নাইন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে তিনি বিজয় গ্রুপে যোগ দেন। মূলত গ্রুপ পাল্টানো নিয়ে দুই গ্রুপের মধ্যে আগে থেকে বিরোধ ছিল।