২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা করছে সরকার’

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা চট্টগ্রাম নগরীতে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা, তা পূরণ করা হবে। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। আমি চট্টগ্রামবাসীকে আশ্বস্ত করতে চাই। শেখ হাসিনার সরকার আপনাদের সঙ্গ আছে। মহিউদ্দিন চৌধুরী, আক্তারুজ্জামান বাবু যে স্বপ্ন দেখেছেন, আমরা চট্টগ্রামকে সেই অপরূপ সাজে সজ্জিত করবো। তিনি বলেন, চট্টগ্রামে আমরা অনেক কাজ করেছি। গতকাল আমি কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজের উদ্বোধন করেছি। আমি আশা করছি এক বছরের মধ্যে কর্ণফুলী টানেল নির্মিত হবে এবং দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের-অর্জনের বিশাল দরজা খুলে যাবে। কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামকে সংযুক্ত করবে। চট্টগ্রাম হবে সাংহাই নগরীর মতো ওয়ান সিটি টু টাউন। একদিকে ব্যবসা-বাণিজ্য, অন্যদিকে এগিয়ে যাবে কলকারখানা স্থাপনের কাজ। অপরূপ সাজে সজ্জিত হবে এ চট্টগ্রাম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সন্তান ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।