২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:১৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহারে বিভ্রাট, ভোগান্তিতে গ্রাহকরা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহারে বিভ্রাট দেখা দিয়েছে। সোমবার রাতে হাজার হাজার ব্যবহারকারী এ সমস্যায় পড়েন। বিশেষ করে গুগল ম্যাপ ও গুগল সার্চ ইঞ্জিনে এ সমস্যা বেশি দেখা দেয়। ওয়েবসাইট পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টরের টুইট থেকে এ তথ্য জানা যায়।ব্যবহারকারীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার পর থেকে গুগল ম্যাপ ব্যবহারে সমস্যার সৃষ্টি হয়। খবর এএফপির

এরপর নিউইয়র্ক, ডেনবারসহ বিভিন্ন শহরের ৪০ হাজারের বেশি ব্যবহারকারী গুগল ম্যাপ ও গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারে সমস্যায় পড়েন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।বিভ্রাট শুরু হওয়ার প্রায় দুই ঘণ্টা পরে ব্যবহারকারীদের অভিযোগ কমতে শুরু হয়। তখন অল্প সংখ্যক ব্যবহারকারী গুগলের ক্লাউড এবং ক্যালেন্ডারের ফাংশনগুলোতে এক্সেস করতে সমস্যার অভিযোগ করেন।প্রযুক্তি জায়ান্ট গুগলের একজন মুখপাত্র বলেন, আমরা একটি সফটওয়্যার আপডেট সমস্যা সম্পর্কে জানতে পেরেছি। যেটি সোমবার বিকেলে একটি নির্দিষ্ট সময়ে ঘটেছে। যার প্রভাব গুগল সার্চ ও গুগল ম্যাপে গিয়ে পড়েছে। সাময়িক এ অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।তিনি বলেন, আমরা সমস্যাটি দ্রুত সমাধান করার জন্য কাজ করেছি। এবং আমাদের পরিষেবাগুলো এখন অনলাইনে ফিরে এসেছে।কিছু ব্যবহারকারী গুগলের এক্সেস পেতে চেষ্টা করার সময় যে বার্তা পেয়েছেন, তার স্ক্রিনশট শেয়ার করেছেন টুইটারে। অন্তত ৫০০ স্ক্রিনশট শেয়ার হয়েছে মাইক্রোব্লগিং এই সাইটে। তাতে লেখা ছিল, সার্ভারটি ‘একটি ত্রুটির সম্মুখীন হয়েছে, আপনার অনুরোধটি সম্পন্ন করতে পারিনি’।