২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

গত ২ দিন ধরে বন্দরে আবারও মিশুকসহ চালক সাইদুল নিখোঁজ

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

গত ২ দিন ধরে বন্দরে আবারও মিশুকসহ চালক সাইদুল নিখোঁজ

মিশুক চালক কায়েস হত্যাকান্ডের রেস কাটতে না কাটতেই
বন্দরে আবারও সাইদুল ইসলাম (২৬) নামে আরো এক মিশুক চালক মিশুকসহ
নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার ( ৯ অক্টোবর) বিকেল ৪টায় কাজের
উদ্দেশ্যে বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে মিশুক নিয়ে বের
হয়ে ওই মিশুক চালক গত ২ দিনেও বাড়িতে ফিরেনি। অনেক স্থানে খোঁজাখুজি
করে নিখোঁজ মিশুক চালকের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে তার মা রোকেয়া
বেগম বাদী হয়ে নিখোঁজ ঘটনার ২ দিন পর মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে বন্দর থানায়
নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৪৭৯ তাং- ১১-১০-২২ইং।
নিখোঁজ মিশুক চালক সাইদুল ইসলাম বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা
পানির ট্যাংকি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। তথ্য সূত্রে জানা গেছে,
প্রতিদিনের ন্যায় গত রোববার বিকেলে মিশুক চালক সাইদুল ইসলাম জিবীকার
তাগিদে তাদের নিজেস্ব মিশুক নিয়ে কাজে বের হয়ে আর বাড়িতে ফিরে
আসেনি। এ ঘটনায় নিখোঁজের আত্মীয় স্বজনরা অনেক স্থানে খোঁজাখুজি
করে মিশুক চালকের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে তার মা বাদী হয়ে বন্দর থানায়
সাধারন ডায়রী এন্ট্রি করেন। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে নিখোঁজ মিশুক
চালককের সন্ধানের জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।