২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

গণভবনে চলছে আওয়ামী লীগের সংসদীয় ও মনোনয়ন বোর্ডের যৌথসভা

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৩ মার্চ, ২০২১ | আপডেট: শনিবার, ১৩ মার্চ, ২০২১

গণভবনে চলছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে গণভবনে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে আগামী ১১ এপ্রিল জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন এবং ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হবে।

এরই মধ্যে এসব এলাকায় দলীয়ভাবে প্রার্থী হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত ৩ মার্চ জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন এবং ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও কুয়েতে সাজাপ্রাপ্ত মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে আসন শূন্য ঘোষণা করা হয়। সংসদ সচিবালয় সেদিন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।