২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

খুন-ধর্ষণের ঘটনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে ঢেকে দিচ্ছে : রিজভী

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা শুধু সেঞ্চুরির কথা শুনি। বাংলাদেশের সরকার নানা অঙ্গনে ক্রিকেট খেলছে আর খালি সেঞ্চুরি মারছে। পেঁয়াজের দাম গত বছর প্রথমে সেঞ্চুরি, পরে ডাবল সেঞ্চুরি, তারপর ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছেছিল।’

বিএনপি নেতা বলেন, ‘শুধু দ্রব্যমূল্যের সেঞ্চুরি নয়, নারীর সম্ভ্রমহানিতেও সেঞ্চুরির ঐতিহ্য রয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ছাত্রলীগের। ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন মানিকের কথা শোনেননি? যিনি নারী ধর্ষণে সেঞ্চুরি করেছেন।’

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আজ সোমবার প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘বিডিআর হত্যা হলে ইলিয়াস আলী গুম হয়। ইলিয়াস আলীর ঘটনায় আন্দোলন হলে তখন ত্বকীর ঘটনার সৃষ্টি হয়। আবার যখন ত্বকী ইস্যুতে আন্দোলন চলতে থাকে তখন সাত খুনের ঘটনা সৃষ্টি করা হয়। তারা একটি ঘটনা আরেকটি দিয়ে চাপা দিচ্ছে। তারপর পাপিয়া, শাহেদ, সাবরিনা। তারপর সিনহা, এখন আবার যে মর্মান্তিক ঘটনা সেটা হচ্ছে এমসি কলেজের এই ঘটনা।’

রিজভী বলেন, ‘শিক্ষাঙ্গন, বিদ্যাপীঠ ন্যায়নীতি আলোয় আলোকিত হয়ে বেরিয়ে আসবে কিন্তু সেই শিক্ষাপ্রতিষ্ঠানে আপনারা ছাত্রলীগকে কী শিক্ষা দিচ্ছেন?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ‘গণমাধ্যমের আলো কেড়ে নিয়ে আপনারা প্রতিদিন কথা বলেন। প্রতিদিন আপনারা এত কথা বলেন, আপনাদের নিজের দিকে একবার তাকান। আয়নার দিকে তাকান, আপনারা যে শিক্ষা দিচ্ছেন সে শিক্ষা পেয়ে আপনাদের সোনার ছেলেরা ছাত্র হোস্টেলে নিয়ে নববধূকে নির্যাতন করল। আজকে মানুষ কাঁদছে, বিশ্বের বিবেক কাঁদছে।’