২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে ৯টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ | আপডেট: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

খাগড়াছড়িতে ৯টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (৩১ আগস্ট ২০২২ইং ) দুপুরের দিকে খাগড়াছড়ি নারকেলবাগান এ অবস্থিত চক্ষু হাসপাতাল সহ মোট নয়টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।এর মধ্যো খাগড়াছড়ি মেডিকেল সেন্টার, চাঁদনী ক্লিনিক, কেএসটিসি ডায়াগনস্টিক এর এক্সরে মেশিন সিলগালা করা হয়েছে। ক্লিনিকগুলোতে যে সমস্ত জিনিসের ঘাটতি ছিল এক্সরে টেকনোলজিস্ট ডাক্তার না থাকায় ফেয়ার হেলথ ক্লিনিক, চাঁদনী ক্লিনিক খাগড়াছড়ি মেডিকেল সেন্টার চেঙ্গী কাঁশবন হাসপাতাল ও পানখাইয়া পাড়ায় অবস্থিত কেএসটিসি ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছেন । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান। এসময় খাগড়াছড়ি জেলা সির্ভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সির্ভিল সার্জন ডা:মিটন চাকমা, খাগড়াছড়ি সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সনজিব ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের সিনিয়র ডা:সুবল জ্যোতি চাকমা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের জানান স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক। খাগড়াছড়িতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।