২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ক্ষমতায় যেতে ওঁৎ পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস-কাদের

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

ক্ষমতায় যেতে ওঁৎ পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (২৩ নভেম্বর) নোয়াখালীতে নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

জাতীয় সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, একটি দল আন্দোলন এবং নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিএনপি নির্লজ্জভাবে বলে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়!  আসলে গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা। এখনও সময় আছে, আগুন নিয়ে খেলবেন না। মানুষের জীবন এবং সম্পদ ধ্বংসের রাজনীতি প্রকারান্তরে জনগণের কাছে আপনাদের রাজনীতির অপমৃত্যু ঘটতে পারে। এতে কোনো ফল আসবে না। বিএনপির রাজপথ দখলের হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ আপনাদের  কাছে রাজপথ লিজ দেয়নি যে দখলে নেবেন। অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে। অসচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। তাই ক্ষমতার অপব্যবহার করবেন না।’ তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে প্রায় সবকিছুই পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। গ্যাস সরবরাহ শিগগিরই দেওয়া হবে।’ নোয়াখালীতে ইতোমধ্যেই সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ফেনী-চৌমুহনী-সোনাপুর চার লেন প্রকল্প চলমান রয়েছে। রেল যোগাযোগ আরও উন্নত করতে নেওয়া হচ্ছে পরিকল্পনা। দাগনভূইয়া-বসুরহাট-কবিরহাট-সোনাপুর সড়ক প্রশস্তকরণ ছাড়াও কবিররহাট-সোনাপুর সড়কের বাঁক সরলীকরণ করা হয়েছে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও হুঁশিয়ার করে দিয়ে বলেন, ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ, নারী অবমাননাকারীর সঙ্গে যারাই জড়িত তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ। রাজনীতিতে নেতারা হবেন আদর্শগত শিক্ষক, তাদের অনুসরণ করতে হবে।