২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে গিয়ে লাভ নেই : তথ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ | আপডেট: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত বিদেশিদের কাছ থেকে সাহায্য চাচ্ছে। বিদেশিরা তাদের বাতাস দিচ্ছে। বিএনপি-জামায়াত হলো ছাগলের ৩ নম্বর বাচ্চা। ফখরুল সাহেব লাফায়, আমীর খসরু লাফায়। সঙ্গে শ্যামা ওবায়েদ, নিপুণ রায়ও লাফায়। আপনারা লাফাতেই থাকেন। নির্বাচন যথাসময়ে হবে। সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।তিনি বলেন, কেউ কোলে করে আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে না। ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে গিয়ে লাভ নেই। আপনাদের কোলে বসিয়ে ফিডার খাইয়ে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। জনগণ তা হতে দেবে না। আওয়ামী লীগ তা হতে দেবে না।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আগামী নির্বাচন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আপনারা এলেও ভালো না এলেও ভালো। আপনারা ভেবেছেন ২০১৪ সালে নির্বাচন বর্জন করেছেন, আওয়ামী লীগ টিকতে পারবে না। কিন্ত আমরা পাঁচ বছর থেকেছি। ২০১৮ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছি। এই নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি, তাহলে তিনি ১৯৮২ সালে দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন। শুধু শেখ হাসিনা নন, বঙ্গবন্ধুরও কখনো ক্ষমতার লোভ ছিল না। গণঅভ্যুত্থানের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার অফার তিনি ফিরিয়ে দিয়েছেন।দেশের উন্নতি নিয়ে মন্ত্রী বলেন, দেশ এখন স্বল্পোন্নত হয়েছে, দারিদ্র্য কমেছে, ২০০৯ সালে বিশ্বে ৬০তম অর্থনীতির দেশ ছিল, আজ ৩১তম। বাংলাদেশ ২৫টি দেশ পেছনে ফেলে এসেছে। বাংলাদেশের উন্নয়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে ভারত সরকার, জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেছেন।

বাংলাদেশ কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে ও কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলিসহ প্রমুখ।