২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কোভিড-১৯ মৌসুমি রোগ হিসেবে থেকে যেতে পারে : জাতিসংঘ

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ | আপডেট: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

কোভিড-১৯ সাধারণ মৌসুমি রোগ হিসেবে থেকে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে করোনাভাইরাস মোকাবেলায় সতর্কতা ব্যবস্থা শিথিল করার প্রভাব বিষয়ে সতর্ক করে দিয়েছে সংস্থাটি। করোনাভাইরাসের গতিপ্রকৃতি নিয়ে প্রথম প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানার চেষ্টা করেছেন, জলবায়ু বা বাতাসের গুণগত মান এ সংক্রমণে নির্দিষ্ট কোনো প্রভাব ফেলছে কি না। এ প্রতিবেদন তৈরি করতে গিয়ে বিশেষজ্ঞরা ধারণা করছেন, কোভিড-১৯ শেষ পর্যন্ত মৌসুমি রোগ হিসেবে থেকে যেতে পারে।

জাতিসংঘের ১৬ সদস্যের সেই বিশেষজ্ঞ দল উল্লেখ করেছেন যে বেশিরভাগ ভাইরাসের সংক্রমণ হয় নির্দিষ্ট মৌসুমে। যেমন ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডজনিত সংক্রমণ হয় নির্দিষ্ট তাপমাত্রায়। আবহায়ার পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত এসব ভাইরাস। এক বিবৃতিতে বিশেষজ্ঞ দলটি বলছে, করোনাভাইরাইস যদি বেশ কয়েক বছর থাকে, তা হলে এক সময়ে এটি শক্তিশালী মৌসুমি রোগ হয়ে পড়বে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এই করোনাভাইরাস। এ ভাইরাসের সংক্রমণে সারাবিশ্বে এখন পর্যন্ত মারা গেছে ২০ লাখেরও বেশি মানুষ।