২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেউ অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউ বিচারের ঊর্ধ্বে নয়। কাজেই কেউ অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।আজ বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর ছাঁটাই আলোচনার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুলিশকেও আইনের আওতায় আনা প্রসঙ্গে এক সংসদ সদস্য প্রশ্ন করলে তিনি বলেন, পুলিশের ডিআইজি থেকে কনস্টেবল যেই অপরাধ করেছে, তাকেই আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের অনেকেই জেলে আছে। শুধু পুলিশ নয়, অপরাধ করা অন্যান্য বাহিনীর সদস্যও অনেকে জেলে আছে। কেউ বিচারের ঊর্ধ্বে নয়। কাজেই কেউ অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।মাদক নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে এই বিষয়ে কাজ করা হচ্ছে। জেলখানার অর্ধেক জায়গায় রয়েছে মাদক কারবারিরা। তিন কায়দায় মাদক নিরসনে কাজ করা হচ্ছে। এগুলো হলো- ডিমান্ড হ্রাস, সাপ্লাই হ্রাস ও হার্ম হ্রাস। আপনারা যদি মনে করেন শুধু প্রশাসন দিয়ে মাদক হ্রাস করা যাবে, তাহলে ভুলের মধ্যে আছেন। মাদক নিয়ন্ত্রণে সবার সহযোগিতা লাগবে।তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটতো বড় বড় সন্ত্রাসীদের ধরলে তাদের ছেড়ে দেওয়ার জন্য ফোন আসতো। আর ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা বলতে গেলে তো আমার মাথা হেট হয়ে যায়। কীভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই হামলা করা হয়েছে।