২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:৪৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার বিরুদ্ধে বন্দরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে উগ্রমৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে থানা ও উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে এ প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

সভার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ.রশিদ বলেন,আজকে সমবেত হয়েছি প্রতিবাদের জন্য,প্রতিরোধের জন্য। আমরা ঘুম থেকে উঠে শুনি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে। ১৯৭১ এ যে ষড়যন্ত্র হেয়েছিল সেই ষড়যন্ত্র আজো চলছে। এই ষড়যন্ত্রের নীল নকশাগুলো একই জায়গা থেকে উতপত্তি হচ্ছে।

তিনি আরো বলেন,১৯৭৫ সালেরর ১৫ আগষ্ট রাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে হত্যা করা হয়েছে। ২৩ বছর অপেক্ষায় ছিলাম। আমরা তাঁর হত্যার বিচার করেছি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সভায় এম.এ.রশিদ আরো বলেন,ইসলাম কারো বাপের সম্পত্তি না। ইসলামকে নিয়ে কেউ ভন্ডামী করবেন না। মসজিদ আপনাদের একার নয়।এই মসজিদ সকলের।জারা ষড়যন্ত্র করবেন তাদেরকে প্রতিহত করা হবে।বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরব।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,মহানগর আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক এ্যাড.খোকন সাহা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ফয়সাল মোহাম্মদ সাগর,২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান, মহানগর সেচ্ছা সেবকলীগের যুগ্ন সম্পাদক মাহাবুবুর রহমান কমল, জেলা যুবলীগ নেতা খান মাসুদ,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ ও মহানগর ছাত্রলীগের সাধারণ-সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমূখ।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু,ধামগড় ইউপি চেয়ারম্যসাান মাসুম আহম্মেদ,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ- সম্পাদক ইব্রাহিম কাশেম,সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু,পৌর যুবলীগ নেতা কাজী জহির,১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আলমগীর হোসেন, বন্দর থানা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হক,মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভির আহম্মেদ সোহেল,বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন,২৩ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি জাকির প্রধান, মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম ও অনিক তালুকদার অপুসহ বন্দরের বিভিন্ন এলাকার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।