২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:১৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্লীলতাহানির ভিডিও ফেসবুকে : র‌্যাব

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২০ | আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২০

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানির ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার দুই আসামির বিষয়ে ব্রিফিং করে র‌্যাব।

ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আমরা প্রথমে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেপ্তার করি। এরপর তার দেওয়ার তথ‌্যের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীচর থেকে মামলার প্রধান আসামি বাদলকে গ্রেপ্তার করি।’  খন্দকার সাইফুল আলম বলেন, ‘এই দেলোয়ার বাহিনী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। তাদের ভয়ে এলাকার লোকজন ভীত সন্ত্রস্ত। দেলোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মামলা আছে। এ ঘটনায় জড়িত অন‌্যদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব‌্যাহত আছে।’ গ্রেপ্তার দুই আসামির মধ‌্যে বাদলকে বেগমগঞ্জ ও দেলোয়ারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।  উল্লেখ‌্য, গত ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। ঘটনার প্রায় এক মাস পর রোববার (০৪ অক্টোবর) ফেসবুকে ওই ভিডিও ছেড়ে দেওয়া হয়। ওই ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।  রোববার (৪ অক্টোবর) রাতে ওই নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে নয়জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর বেগমগঞ্জ থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।