২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১২:৩০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নির্মূলে অভিভাবক,শিক্ষক সমাজসহ সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানালেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২ | আপডেট: রবিবার, ১৭ জুলাই, ২০২২

কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নির্মূলে অভিভাবক,শিক্ষক সমাজসহ সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানালেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নির্মূলে অভিভাবক এবং শিক্ষক সমাজসহ সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। দুপুরে নারায়ণগঞ্জের বন্দর থানা প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহবান জানান। পাশাপাশি এ ব্যাপারে পুলিশ আইন মোতাবেক যথাযথভাবে কাজ করছে বলেও জানান ডিআইজি। তিনি বলেন, নানা অপরাধে জড়িয়ে পড়া কিশোররা আমাদের সমাজেরই সন্তান। তাদেরকে অপরাধ ও মোবাইল কেন্দ্রিক অপরসংস্কৃতি থেকে সঠিক পথে ফিরিয়ে আনা সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব। কিশোরদের ভেতরে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে তাদেরকে খেলাধূলার দিকে উদ্বুদ্ধ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
ডিআইজি হাবিবুর রহমান এসময় দেশ পরিচালনায় ভবিষ্যত প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও মুক্তিযুদ্ধের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলার চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দরা।