২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কিল একটাও মাটিতে পড়বেনা—– ভিপি বাদল

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মোঃ বাদল বলেছেন,
যারা দেশ নিয়ে বিদেশ থেকে ষড়যন্ত্র করছেন, বক্তব্য দিচ্ছেন, যাকে তাকে বড় নেতা বানাচ্ছেন তারা ক্ষমতা থাকলে বাংলাদেশ আসেন।বেশি না নারায়ণগঞ্জ এর মাটিতে পা রেখে দেখেন কিল একটাও মাটিতে পড়বে না।
ইসলাম কখনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেনা। প্রিয় নবী কখনো কোন ধর্মের লোকের উপর আঘাত করেনি। কুরআনের স্পষ্ট বলা আছে যার যার ধর্ম সে সে পালণ করবে।
মঙ্গলবার (১লা সকালে) বন্দর থানাধীন নবীগঞ্জ বাসস্ট্যান্ডের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তি’র প্রতিবাদে বন্দর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ সভার প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বাংলার মাটিতে বঙ্গবন্ধুকে কটুক্তি আমরা কখনো সহ্য করবনা। আমরা অহিংস যুদ্ধ করব। নিরস্ত্র যুদ্ধের ঘোষণা দিব। যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলনের ঝড় তুলতে হবে যেন তারা পালিয়ে যেতে না পারে। বাঘের কানে চুলকানি দিলে কিন্তু বাঘ ছেড়ে দিবেনা।আ’লীগ নেতারা বাঘের বাচ্চা।
অনুষ্ঠানে প্রধাণ আলোচকের বক্তব্য রাখেন,বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ। বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল্লাহ’র সভাপতি প্রতিবাদ সভায় অংশ নেন ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ,মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূইয়া, সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন ভূইয়া,ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূইয়া, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, শ্রমিকলীগের সভাপতি আশিফ মাহমুদ, কৃষকলীগের সভাপতি (সাবেক) রহমত উল্লাহ,মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা হারিছ উদ্দিন,হাজী মোঃ শাহজাহান, মোঃ সম্রাট প্রমূখ।