২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কিউবায় বজ্রপাতের পর জ্বালানি ডিপোতে বিস্ফোরণে আহত ১২৭, নিখোঁজ ১৭ জন

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২ | আপডেট: রবিবার, ৭ আগস্ট, ২০২২

কিউবায় একটি জ্বালানি ডিপোতে বজ্রপাত থেকে হওয়া বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ বিস্ফোরণে ১২৭ জন আহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৭ দমকলকর্মী। আহতদের মধ্যে জ্বালানি মন্ত্রী লিবান আরোন্তেও আছেন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ১৯০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে অভিজ্ঞ দেশগুলোর সহযোগিতাও চেয়েছিল কিউবা। সাহায্যের আবেদনে সাড়া দেওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, আর্জেন্টিনা, চিলিকে ধন্যবাদ জানিয়েছে দেশটি।

পশ্চিমাঞ্চলীয় মাতানজাস প্রদেশের কর্মকর্তাদের মতে, যেখানে শুক্রবার গভীর রাতে বজ্রপাত একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে এবং সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত। সেখান থেকে শনিবার সকালে আরেকটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ছড়িয়ে পড়ে ও ফের বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা লুইস আরমান্দো ওং শনিবার সন্ধ্যায় জানান, ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
খবর এএফপি