২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কাস্পিয়ান সাগরের সৈকতে ২৫০০ মৃত সিল

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ | আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

রাশিয়ার দক্ষিণাঞ্চলে কাস্পিয়ান সাগরের উপকূলে প্রায় ২ হাজার ৫০০টি সিলের মরদেহ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কোনো আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে এমন কোনো লক্ষণ তাদের শরীরে পাওয়া যায়নি।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে উপকূলে প্রায় ৭০০টি মৃত সিল পাওয়া গিয়েছিল বলে জানা যায়। তবে পরে সময়ের সঙ্গে সঙ্গে মৃত সিলের সংখ্যা বাড়তে থাকে। গণনা এখনো চলছে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন) ২০০৮ সাল থেকে কাস্পিয়ান সিলকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকায় রেখেছে।কাস্পিয়ান এনভায়রনমেন্টাল প্রোটেকশন সেন্টারের প্রধান জ্যর গ্যাপিজভ এক বিবৃতিতে বলেছেন, উপকূলে ভেসে আসা এসব সিল সম্ভবত দুই সপ্তাহ আগে মারা গেছে।

তিনি বলেন, সিলগুলোকে হত্যা করা হয়েছে বা মাছ ধরার জালে ধরা পড়ে তারা মারা গেছে- এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।দাগেস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয় টেলিগ্রামে লিখেছে, সুলাক ও শুরিঙ্কা নামের দুটি নদীর সংযোগস্থলে প্রচুর পরিমাণে সিল মৃত অবস্থায় পাওয়া গেছে।বিশেষজ্ঞরা সিলগুলোর নমুনা সংগ্রহ করেছেন। মন্ত্রণালয় বলেছে, ল্যাবের ফলাফল পাওয়ার পরই তাদের মৃত্যুর কারণ জানা যাবে।অত্যধিক শিকার এবং কারখানার বর্জ্যের দূষণের কারণে কয়েক দশক ধরে ক্যাস্পিয়ান সাগরের সিলের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে।ক্যাস্পিয়ান এনভায়রনমেন্টাল প্রোটেকশন সেন্টারের তথ্য অনুযায়ী, ক্যাস্পিয়ান সাগরের সিলের সংখ্যা এখন মাত্র ৭০ হাজার। এক শতাব্দী আগে এর সংখ্যা ১০ লাখেরও বেশি ছিল।