২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কারও চাপিয়ে দেয়া বিনিয়োগ চাই না : জাতিসংঘকে পরিকল্পনামন্ত্রী

ncitynews24
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

দেশের উন্নয়নের জন্য বিনিয়োগ প্রয়োজন, তবে কারও চাপিয়ে দেয়া বিনিয়োগের প্রয়োজন নেই বলে জাতিসংঘের প্রতিনিধি দলকে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দফতরে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সমন্বয়ে এক প্রতিনিধি দল দেখা করতে এলে তাদেরকে এ কথা জানান এম এ মান্নান।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোসহ এই প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের পছন্দ বরং ওই বিনিয়োগ, যে বিনিয়োগ আমাদের ভেতর থেকে উঠে আসবে। কারও চাপিয়ে দেয়া বিনিয়োগ আমরা চাই না।’

তিনি জানান, বিনিয়োগ আগ্রহও দেশের ভেতর থেকে উঠে আসবে। মন্ত্রী বলেন, ‘প্রতিটি গ্রামের, ছোট দোকানদারের, যারা চাষবাস করছেন, তাদেরও মতামত থাকবে বিনিয়োগ প্রসঙ্গে।’

এম এ মান্নান বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ নিয়ে গেছি। গ্রামকে শহরে রূপ দিতে কাজ করছি। গ্রামে সব থেকে বেশি দরিদ্র মানুষ বাস করে। তাই আমাদের মূল কার্যক্রম গ্রামে শুরু হবে। আমরা মানুষের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে কাজ করছি।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) শক্তিশালী করতে জাতিসংঘ এগিয়ে আসতে চায় বলেও জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘বিবিএসকে শক্তিশালী করতে জাতিসংঘ এগিয়ে আসতে চায়। আমরা বলেছি সবার জন্য বাংলাদেশের দরজা খোলা।’

মন্ত্রী আরও বলেন, ‘সব সংস্থার সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের প্রবৃদ্ধির মাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে।’

বাংলাদেশ স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে কী ধরনের খরচ করছে, এ বিষয়েও জানতে চায় জাতিসংঘের এই প্রতিনিধি দল বলেও জানান এম এ মান্নান।