২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৪১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কাবাডিতে যোগ দিলেন অপু বিশ্বাস!

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৭ মার্চ, ২০২১ | আপডেট: বুধবার, ১৭ মার্চ, ২০২১

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সেই অপু বিশ্বাসকে এবার কাবাডি ফেডারেশনে দেখা যাবে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পাঁচ কাউন্সিলরের একজন হিসেবে কাবাডি ফেডারেশনের সদস্য হয়েছেন অপু বিশ্বাস। কাউন্সিলর না হলে কেউ ভোটার হতে পারেন না। ভোটার না হলে নির্বাচনে দাঁড়ানোও সম্ভব নয়। অপু বিশ্বাস সব নিয়ম মেনেই কাবাডি ফেডারেশনের সদস্য পদ পেয়েছেন। কাবাডির ২৫ সদস্যের কমিটিতে একমাত্র নারী হিসেবে আছেন তিনি।

অপু বিশ্বাসের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কাবাডির প্রচারণা চালাতে চায় ফেডারেশন। এ কারণে তাকে কমিটিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। কাবাডি ফেডারেশনের শুভেচ্ছাদূত হিসেবে সারা দেশে কাজ করবেন অপু বিশ্বাস। এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘বিভিন্ন সময়ে আমরা কাবাডির প্রচারণার জন্য অনেক নায়ক-নায়িকাকে খেলা উদ্বোধন করতে এনেছি। এর মধ্যে অপু বিশ্বাসের কথাবার্তা ও ব্যবহার আমাদের ভালো লেগেছে। উনি কাবাডির শুভেচ্ছাদূত হিসেবে সারা দেশে কাজ করবেন। কাবাডিকে আরও জনপ্রিয় করতে তার তারকাখ্যাতিকে আমরা কাজে লাগাতে চাই।’ দেশের জাতীয় খেলা কাবাডি অনির্বাচিত কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছিল। ৯ বছর পর কাবাডি ফেডারেশনের নির্বাচনের ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। ২৪ মার্চ কাবাডি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কার্যনির্বাহী কমিটির কোনো পদে একাধিক নাম জমা না পড়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অপু বিশ্বাসের মতো বাকিরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ কমিটির সাধারণ সম্পাদক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান।