২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কাফালা ব্যবস্থায় পরিবর্তনের ঘোষণা সৌদি আরবের

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৪ মার্চ, ২০২১ | আপডেট: রবিবার, ১৪ মার্চ, ২০২১

বহুল-প্রতীক্ষিত সংস্কারকৃত শ্রম আইন কার্যকর হওয়ায় এখন থেকে সৌদি আরবে অবস্থানরত বিদেশি শ্রমিকরা তাদের নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে জনবহুল এই দেশটিতে সংস্কার শ্রম আইন কার্যকর হওয়ায় শ্রমিকরা এই সুবিধা পাবেন বলে আজ রোববার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে। গত বছরের নভেম্বরে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ব্যাপক বিতর্কিত কাফালা ব্যবস্থায় সংশোধন আনার পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেয়।

এই কাফালা ব্যবস্থার মাধ্যমে প্রবাসী শ্রমিকদের একক নিয়োগকর্তার অধীনে চাকরি করতে হতো। শুধু তাই নয়, নিয়োগকর্তা চাইলে রেসিডেন্সি বাতিল অথবা পুনর্নবায়ন এবং শ্রমিকদের কাজের স্থিতিও নির্ধারণ করতেন। সৌদি আরবের এই কাফালা ব্যবস্থার মাধ্যমে শ্রমিকরা বিশেষ করে যারা নির্মাণ এবং গৃহস্থলীর কাজের সঙ্গে জড়িত; তারা নিয়োগকর্তাদের দ্বারা নির্যাতনের ঝুঁকিতে আছেন বলে দীর্ঘদিন ধরে এই আইনের সমালোচনা এবং সংস্কারের দাবি জানিয়ে আসছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। নিয়োগকর্তারা প্রায়ই দেশটিতে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট জব্দ, অতিরিক্ত সময় ধরে কাজ করতে বাধ্য করার পাশাপাশি মজুরি দিতে অস্বীকৃতি জানান। আর এসব ঘটনায় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রায়ই সৌদি আরবের সমালোচনা করে। কাফালা ব্যবস্থা পরিবর্তনে যেসব সুবিধা পাবেন শ্রমিকরা সৌদি আরবের সংস্কারকৃত নতুন শ্রম আইন কার্যকর হওয়ায় প্রবাসী শ্রমিকরা এখন থেকে মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই অনায়াসে চাকরি পরিবর্তন করতে পারবেন। এছাড়া শ্রমিকরা তাদের চুক্তির মেয়াদকালে চাকরি স্থানান্তর করতে পারবেন। তবে এ জন্য তাদের নিয়োগকর্তাকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবগত করতে হবে। কর্তৃপক্ষ বলছে, যেসব শ্রমিককে কাজের চুক্তি দেওয়া হয় না অথবা বেতন থেকে বঞ্চিত রয়েছেন; তাদের জন্যও আইন  হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ সম্প্রতি বহুল বিতর্কিত কাফালা ব্যবস্থায় সংস্কার এনেছে। যদিও সমালোচকরা বলছেন, কাফালা ব্যবস্থায় সংস্কার আনা হলেও এখনও শ্রমিকরা কাজের ক্ষেত্রে এবং আবাসন ভিসা পাওয়ার ক্ষেত্রে কাফিল বা নিয়োগকর্তার কাছে ধরা থাকবেন।