২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সকাল ১০:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কানাডায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জন দাশ স্ত্রীসহ নিহত

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২ | আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২

দৈনিক মাতৃভূমি পত্রিকার সাবেক প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাশ (৮২) ও তার স্ত্রী সুপর্ণা দাশ (৭০) কানাডায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার ভোরে কানাডার ভ্যানকুভারে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। মেজর (অব.) সুরঞ্জন দাসের আত্মীয় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা জানান, তাদের মরদেহ দেশে আনা হবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার এক ছেলে ও এক মেয়ে কানাডায় চিকিৎসক হিসেবে কর্মরত।

হবিগঞ্জের কৃতীসন্তান ও নবীগঞ্জ কীর্তি নারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা সুরঞ্জন দাশ উপজেলার ঘুমঘুমিয়া গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ শুরুর সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পরে তিনি ভারতের মেঘালয়ে অবস্থিত ইকো-ওয়ান প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নিতে সীমান্ত অতিক্রম করে ৫ নম্বর সেক্টরের অধীন মুক্তিবাহিনীতে যোগদেন। পাকিস্তানী সেনারা তার বাড়ি ঘরে হামলা চালিয়ে সবকিছু জ্বালিয়ে দেয় এবং আশে পাশে থাকা তার ভাই ও বৃদ্ধ খালুসহ অনেক আত্মীয়-স্বজনকে হত্যা করে। যুদ্ধ শেষে দেশ স্বাধীন হলে সুরঞ্জন দাশ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং দ্রুত অবসর গ্রহণ করেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মাতৃভূমি পত্রিকার প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাস করলে এলাকায় কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়মিত অংশ নিতেন।