২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনা সংক্রমণ বাড়লেও লকডাউনের পরিকল্পনা নেই : স্বাস্থ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ | আপডেট: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ছে। তবে করোনার সংক্রমণ বাড়লেও দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য খাতের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্য খাতকে অনেক এগিয়ে নেয়া হয়েছে। আমরা চেষ্টা করছি সংক্রমণ কীভাবে কমানো যায়, সে বিষয়ে বিশেষ নজরদারি চলছে। সংক্রমণ কমাতে সরকার বদ্ধপরিকর জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। করোনার সংক্রমণ যেনও বৃদ্ধি না পায় সে লক্ষ্যেই নিরলস পরিশ্রম করে যাচ্ছে সরকার। সংক্রমণ বাড়ার জন্য মানুষের উদাসীনতাই দায়ী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব, অথচ সব জেনেও আমরা তা মানছি না। তাই সংক্রমণ আবারও বেড়ে যাচ্ছে। তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানেও মানুষ মাস্ক ব্যবহার করছে না। কক্সবাজার বান্দরবানে গেল ১৫ দিনে ২০ লাখ লোক মাস্ক ছাড়া ঘুরে বেড়িয়েছে। ফলে সংক্রমণ বেড়েছে। মন্ত্রী বলেন, করোনা থেকে বাঁচা ও চিকিৎসার উপায় আমরা জানি। কিন্তু সব জেনেও আমরা মানি না। করোনা নিয়ন্ত্রণে না থাকলে অর্থনীতি থাকবে না। সমস্যা সৃষ্টি হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।