২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৩:০১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনা নিয়ন্ত্রণ জাদু-মন্ত্রে হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা নিয়ন্ত্রণ কোনো জাদু মন্ত্র দিয়ে হয়নি, এটা ম্যাজিক নয়, এর পেছনে অনেক খাটাখাটনি করতে হয়েছে। সমালোচিত হতে হয়েছে, যারা এ বিষয়ে জানে না তারা তো সমালোচনা করবেই।’ শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের কলকারখানা চলছে। লোকজন বেকার হয়নি। রেমিট্যান্স আসছে, বিদেশে যাওয়া আসা এখনো অব্যাহত আছে। ইমপোর্ট এক্সপোর্ট চলছে, খাদ্যের অভাব হয়নি।’ জাহিদ মালেক বলেন, ‘আমরা ভ্যাকসিন এনেছি, ভ্যাকসিন আনার জন্য এমন কোনো রাষ্ট্র নাই, এমন কোনো কোম্পানি নাই যার সঙ্গে আমি নিজে কথা না বলেছি এবং যোগাযোগ না করেছি। বাংলাদেশ হলো পৃথিবীর দুইশো দেশের মধ্যে ছয় নাম্বার দেশ, যে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে।’  তিনি আরও বলেন, ‘একটা ল্যাব থেকে এখন দেশে দুইশো ছয়টি ল্যাব হয়েছে। বেড নাইন্টি পার্সেন্ট খালি এখন। আইসিইউ এখন সেভেন্টি পার্সেন্ট খালি। দেশে টোটাল রোগী আছে ১৩শ’। ১৭ কোটি লোকের মধ্যে আইসিইউতে রোগী রয়েছে মাত্র ২০০। আমাদের সংক্রমণের হার টু পয়েন্ট থ্রি, টু পয়েন্ট সিক্সের মধ্যে ভেরি করতেছে। মৃত্যু হার দেড় পার্সেন্ট। আমেরিকাতে মৃত্যু হার চার পাঁচ পার্সেন্ট ঠেকছে। আমাদের সুস্থতার হার নব্বই পার্সেন্ট এখন। এগুলো এমনি এমনি হয় নাই। এর পেছনে শ্রম দিতে হয়েছে।’ এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌরসভা মেয়র মো. রমজান আলী প্রমুখ।