২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:১০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনা নিয়ন্ত্রণের জন্য টেস্ট খুবই প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার নমুনা পরীক্ষা খুবই প্রয়োজন। করোনাকে নিয়ন্ত্রণ করার জন্যই সেটা প্রয়োজন।’  আজ শনিবার (৫ ডিসেম্বর) দেশের ১০ জেলার করোনার নমুনা পরীক্ষা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরীক্ষা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের সব জেলায় আরটি-পিসিআর টেস্ট করার সুযোগ নেই, ল্যাব নেই। কারণ আরটি-পিসিআরের জন্য বায়োসেফটি ল্যাব প্রয়োজন হয়, অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক সময়সাপেক্ষ বিষয়। তাই যেখানে পিসিআর ল্যাব নেই, সেখানে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যসে সুযোগ সুবিধা বাড়ানো গেল। আর এ পরীক্ষার ফলাফল খুব সহজে পাওয়া যাবে। মানুষের খুব কাজে দেবে।’  অ্যান্টিজেন টেস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করা হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, সম্প্রতি রোগীর সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়েছে। তাই এখন রোগী শনাক্ত করা খুব প্রয়োজন। রোগী শনাক্ত করে তাদেরকে চিকিৎসার আওতায় আনতে পারবো। তবে তার থেকেও প্রয়োজন সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা। ভ্যাকসিন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই আমরাও ভ্যাকসিন পেয়ে যাব।’