২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৩:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনা ঝুঁকি ৫৪ শতাংশ কমায় ভিটামিন ‘ডি’

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘ডি’ রয়েছে তাদের করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫৪ শতাংশ কমে যায়।

বোস্টন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন এর প্রফেসর ডা: মাইকেল হলিক তার সহযোগীদের নিয়ে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ১ লাখ ৯০ হাজার মানুষের রক্তের স্যাম্পল পরীক্ষা করে এ গবেষণালব্ধ ফলাফল পেয়েছেন। তাদের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, যাদের রক্তে ভিটামিন ‘ডি’ এর ঘাটতি রয়েছে তারা করোনা ঝুঁকিতে বেশি পড়েন। ডা: হলিক বলেন, সহজ স্বাভাবিক কিছু বিষয় না পালন করে মানুষ খোঁজ করছে জাদুর কোন ওষুধ। যা করোনা থেকে বাঁচতে ভ্যাকসিন হিসেবে কাজ করবে। আপনার শরীরে ভিটামিন ডি যত বেশি থাকবে ততই করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।

তিনি আরো বলেন, মানুষের শরীরে ভিটামিন ডি কম থাকার কারণ হলো খুব কম খাবারেই এই ভিটামিন রয়েছে। তাছাড়া মানুষের খাদ্যাভাসের বিরুপ প্রকৃতিও এর কারণ। সূর্যের আলোতে রয়েছে সবচেয়ে বেশি ভিটামিন ডি এর উৎস। যা আবার শীত মৌসুমে কমে যায়। সূর্যের আলো যে কোন ওষুধের চেয়ে অবশ্যই সহজেই, ও বিনামূল্যে পাওয়া যায়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন ২ হাজার ইউনিট ভিটামিন ‘ডি’ প্রয়োজন। ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে। আরো কিছু গবেষণায় পাওয়া গেছে ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বৃটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক জার্নালে দেখা গেছে, ১১ হাজার মানুষের ওপর গবেষণা করে দেখা গেছে যাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি নেই তারা সংক্রামক রোগে কম ভোগেন। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি-এর পাশাপাশি ভিটামিন ডি-ও অত্যন্ত প্রয়োজনীয়। ভিটামিন ডি হাড় মজবুত করার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত করে। বাংলাদেশের ৭০-৮০ শতাংশ মানুষই ভিটামিন ডি’র অভাবে ভোগেন। সূর্যের আলো ছাড়া সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। বিশেষ করে চর্বিযুক্ত মাছ, যেমন : স্যালমন, সারদিনস, টুনা, ম্যাককেরেল ইত্যাদি। এছাড়া ডিমের কুসুম, দুধ, অরেঞ্জ জ্যুস, মাশরুম, গরুর মাংসের লিভারে ভিটামিন ডি আছে।