২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনা আক্রান্ত হলেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ। তবে তিনি সুস্থ রয়েছেন এবং ভালো বোধ করছেন। এক বিবৃতিতে দেশটির মন্ত্রীসভা এ কথা জানিয়েছে। এমন এক সময় প্রধানমন্ত্রীর করোনা আক্রান্তের খবর পাওয়া গেলো যখন করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ মোকাবেলা করতে হচ্ছে ক্রোয়েশিয়াকে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, প্লেনকোভিচের বয়স এখন ৫০ বছর। তিনি ২০১৬ সাল থেকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ডানপন্থী এই শাসক দুইদিন আগে থেকেই আইসোলেশনে ছিলেন। এর আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন।

প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী প্লেনকোভিচের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও গত সোমবারের পরীক্ষায় তা পজেটিভ নিশ্চিত হওয়া যায়। তিনি আরো ১০ দিন আইসোলেশনে থাকবেন এমন সিদ্ধান্তের কথাও জানিয়েছে মন্ত্রীসভা।

ওই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ভালো বোধ করছেন। আইসোলেশনে থেকেই তিনি তার নির্ধারিত দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চিকিৎসকদের নির্দেশনাও মেনে চলছেন। উল্লেখ্য, ক্রোয়েশিয়ায় এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৮৬ জন।