২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনায় ৭৫ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজারের বেশি

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছে পুলিশ। করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত, ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, লাশ দাফনসহ নানা কাজ করে প্রশংসিতও হয়েছে। এ কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭৫ পুলিশ সদস‌্য।  আক্রান্ত হয়েছেন ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস‌্য। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে করোনা মোকাবিলা করতে গিয়ে ৭৫ জন পুলিশ সদস্য মারা গেছেন।

করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩৯ জন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩ হাজার ১৬৫ জন। এছাড়া, কোয়ারেন্টাইনে আছেন ১০ হাজার ৫০২ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজারেরও বেশি। পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় একজন পুলিশ সুপার (এসপি), একজন অতিরিক্ত পুলিশ সুপার, ৯ জন পরিদর্শক, ১৫ জন উপপরিদর্শক (এসআই), ৭ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), একজন নায়েক, ৩৮ জন কনস্টেবলসহ মোট ৭৫ পুলিশ মারা গেছেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর গত ৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম পুলিশ সদস‌্য মারা যান।  করোনা সংক্রমণের শুরুতে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ সদস্যরা যেভাবে আক্রান্ত হয়েছিলেন বর্তমানে তা অনেকটা কমে এসেছে। পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে সময়োপযোগী পদক্ষেপ ও সুরক্ষা নিশ্চিত করার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।