২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনায় প্রাণ হারালেন ফিলিস্তিনি মুখপাত্র সায়েব এরাকাত

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) মহাসচিব ও প্রধান শান্তি আলোচক সায়েব এরাকাত আর নেই। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার ৬৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু হয়েছে। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, জেরুজালেমের হাদাসসাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৮ অক্টোবর তিনি সেখানে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই সন্তান, যমজ কন্যা ও আট নাতি-নাতনি রেখে গেছেন। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে প্রায় প্রতিটি শান্তি আলোচনায় তিনি জড়িত ছিলেন।

১৯৯১ সালে ফিলিস্তিনিরা ঐতিহাসিক মাদ্রিদ সম্মেলনে অংশ নেয়। সেখানে ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক সাদা-কালো কাফিয়ায় তার শরীর আবৃত ছিল। পরবর্তী পাঁচ দশকে পশ্চিমা গণমাধ্যমে তার জোরালো উপস্থিতি দেখা গেছে। এ সময় তিনি কয়েক দশকের সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলে গেছেন। তার মৃত্যুকে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।