২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনার সম্মুখ যোদ্ধাদের আগে ভ্যাকসিন দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১ | আপডেট: শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ করোনার সম্মুখ যোদ্ধাদের মাঝে প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেয়া হবে।

পরবর্তীতে সাধারণ মানুষদের মধ্যে ভ্যাকসিন প্রদান করা হবে। তবে এদের মধ্যে ৫৫ উর্দ্ধ বয়স্ক মানুষকে অগ্রাধিকার দেয়া হবে। ইতিমধ্যে ভ্যাকসিন দেয়ার জন্য ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেষ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী আরো বলেন, ভারত সরকারের কাছ থেকে আমরা ইতিমধ্যে ২০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পেয়েছি। বর্তমানে আমাদের কাছে ৭০ লাখ ভ্যাকসিন রয়েছে। আমরা তিন কোটি ভ্যাকসিনের টাকা দিয়ে দিয়েছি। আমাদের হাতে এবং সামনে যে ভ্যাকসিন আসবে তাতে আমরা সাড়ে ৫ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারব।