২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনার চেয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা কঠিন : বিল গেটস

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, করোনাভাইরাসের চেয়ে অনেক কঠিন কাজ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার মোকাবিলা করা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তার নতুন বই ‘হাউ টু অ্যাভোয়েড অ্যা ক্লাইটমেট ডিজাস্টার’ নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। বিল গেটস বলেন, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা করাই হবে সবচেয়ে আশ্চর্যজনক মানবিক কাজ। তবে এর তুলনায় খুবই সহজ করোনা মোকাবিলা। পৃথিবীতে প্রতি বছর যোগ হচ্ছে ৫১ বিলিয়ন গ্রিন হাউস গ্যাস। এই সংখ্যা শূন্যতে নামিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। বায়ু ও সৌরশক্তি বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনতে পারে মন্তব্য করে তিনি বলেন, তবে এই উৎস থেকে নির্গত হওয়া গ্যাসের পরিমাণ ৩০ ভাগেরও কম। স্টিল, সিমেন্ট, পরিবহন ব্যবস্থা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান যে ৭০ শতাংশ গ্যাস নির্গত করে তাও কমিয়ে আনতে হবে। বিল গেটস বলেন, বেসরকারি খাতগুলোকেও আমাদের বলতে হবে, আমরা সবুজ পণ্য চাই।