২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনাভাইরাস প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে : ডব্লিউএইচও

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাস ল্যাবে তৈরি এমন অভিযোগ অস্বীকার করে, ভাইরাসটি প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে বলে পুনরায় দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, কোভিড-১৯ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে গ্যাব্রিয়েসাস বলেন, ‘করোনাভাইরাস প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে।’

‘এগুলো আমাদের জানা সব প্রকাশনা এবং যদি এর কিছু পরিবর্তন হয় তবে তা সঠিক বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা উচিত। ডব্লিউএইচও বিজ্ঞান এবং প্রমাণে বিশ্বাস করে। সে কারণেই আমরা বলে থাকি- বিজ্ঞান, সমাধান এবং সংহতি,’ বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ভাইরাসটির উৎস সম্পর্কে বিভিন্ন গবেষণায় অতিমাত্রায় প্রমাণিত হয়েছে যে, কোভিড-১৯ বা সার্স-কোভ-২ কোনো ল্যাব থেকে নয় বরং প্রাকৃতিকভাবেই উদ্ভূত হয়েছিল।

ভাইরাসটি প্রাকৃতিক নয়, এটি ল্যাবে সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ তোলা প্রবাসী এক চীনা বিজ্ঞানী তাঁর অভিযোগকে সমর্থন করে প্রমাণ প্রকাশের প্রতিশ্রুতি দেঁয়ার পর পরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

প্রাণঘাতী এ ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে এবং নিয়ন্ত্রণে না আনা গেলে বিশ্বজুড়ে এটি কতটা খারাপভাবে প্রভাব ফেলতে পারে সে বিষয়টি জনসম্মুখে আসার অনেক আগে থেকেই চীন সরকার ও ডব্লিউএইচও জানত বলেও দাবি করেছেন চীনা ওই ভাইরোলজিস্ট।