২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কমেডিয়ান ভারতী সিংয়ের বাড়িতে অভিযান, গাঁজা উদ্ধার

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২০

জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।   শনিবার (২১ নভেম্বর) এই কমেডিয়ানের মুম্বাইয়ের বাড়িতে অভিযানটি চালানো হয়। একজন মাদক ব্যবসায়ীর কাছে ভারতী ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়ার নাম শুনে এই অভিযান চালান এনসিবি কর্মকর্তারা। সূত্রের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে এবিপি নিউজ।

‘দ্য কপিল শর্মা শো’-এর জন্য বিশেষভাবে পরিচিত ভারতী। এছাড়া ‘ঝালাক দিখলা যা’, ‘নাচ বালিয়ে’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে দেখা গেছে তাকে। ২০১৭ সালে ৩ ডিসেম্বর বিয়ে করেন ভারতী ও হার্ষ। সনি টিভির ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ রিয়েলিটি শোয়ের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন তারা।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে মাদকের ব্যবহার নিয়ে তদন্ত শুরু করে এনসিবি। এর আগে এই ঘটনায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। বেশ কিছুদিন জেল হেফাজতে থাকার পর বর্তমানে জামিনে মুক্ত আছেন তিনি। এছাড়া বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলী খান, রাকুল প্রীত সিংকে মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্প্রতি অভিনেতা অর্জুন রামপালের বাড়িতেও অভিযান চালায় এনসিবি। পাশাপাশি অর্জুন ও তার প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে জিজ্ঞাসাবাদ করে তারা।