২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৫০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কঠোর পরিশ্রম করছেন তাসকিন

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

বেশ কিছুদিন ধরে জাতীয় দলে অনিয়মিত পেসার তাসকিন আহমেদ। নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। বোলিংয়ে ধারাবাহিকতা আনতে এবং আরো উন্নতি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘আগের চেয়ে আমার ফিটনেসে অনেক উন্নতি হয়েছে, কিন্তু উন্নতির কোনো শেষ নেই। আমি যদি নিজেকে বিশ্বমানে বোলার হিসেবে তৈরি করতে চাই, আরো বেশি ধারাবাহিক হতে হবে, তাই আমি জানি আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে এবং আমি ফিটনেস ও স্কিলের উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’

ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত ছিল তাসকিনের। ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ২৮ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে প্রথমে ব্যাট করা ভারত মাত্র ১০৫ রানে অলআউট হয়। পরে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৫৮ রানে গুটিয়ে বৃষ্টি আইনে ম্যাচ হারে বাংলাদেশ।

তবে দারুণ শুরুর পরও ইনজুরির কারণে ক্যারিয়ারে বারবার হোঁচট খেয়েছেন তাসকিন। ইনজুরি থেকে সুস্থ হয়ে ২০১৭ সালে টেস্ট দলে ডাক পান তিনি। হায়দরাবাদে ভারতের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে দ্রুত গতির দারুণ কিছু স্পেল করেছিলেন তাসকিন। গতি দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের বেশ বেকাদায় ফেলেছিলেন তিনি।

সেই সিরিজের পর ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান তাসকিন। ছন্দ ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি। ২০১৯ সালে বিপিএলে কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের সঙ্গে কাজ করেছেন তিনি। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু ইনজুরির কারণে আবার ছিটকে পড়েন দল থেকে।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আগের তুলনায় অনেক বেশি ছন্দে আছি। বোলিংয়ে অনেক উন্নতি হয়েছে। আশা করছি ভবিষ্যতে সাফল্য আসবে।’