২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ | আপডেট: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ এর বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। মন্ত্রিসভা বৈঠকে শেখ হাসিনা বিশেষ কোনো নির্দেশনা দিয়েছে কিনা- সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে বিশেষ করে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এটার বিষয়ে খুবই কেয়ারফুল (সতর্ক) থাকতে বলা হয়েছে। আপনারা জানেন এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে।’ তিনি বলেন, ‘আমরা খুব ভাগ্যবান যে দুজন শনাক্ত হয়েছেন, দুজনই হচ্ছেন ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ডের একটা সুবিধা আছে তাদের সাথে সোনারগাঁও হোটেলের একটা এগ্রিমেন্ট আছে। সোনারগাঁওয়ের একটা ফ্লোরের একটা উইং পুরোপুরি বায়ো বাবল হিসেবে রেখে দিয়েছে। সেজন্য যেসব খেলোয়াড়রা বাইরে থেকে আসে তারা বিমানবন্দর থেকে সরাসরি বায়ো বাবলে ঢুকে যায়, সেখানে টেস্ট হয়। লাকিলি সবার মধ্যে দুজনের ধরা পড়েছে, তারা ফ্যামিলি বা কারো সংস্পর্শে আসার কোনো সুযোগ পায়নি। বিমানবন্দর থেকে বায়ো বাবলের মধ্যে চলে গেছে। এটা একটা সুবিধা হয়েছে।’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ বিষয়ে (ওমিক্রন সংক্রমণ) বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বুস্টার ডোজের জন্য একটা সুপারিশ করছে, সেটা আমাদের দেশের জন্যও ওনারা চিন্তা-ভাবনা করছেন, কীভাবে বুস্টার ডোজটা দেয়া যায়।’

তিনি বলেন, ‘আমি যেহেতু আমেরিকা থেকে এসেছি, ফ্রান্সেও আমাকে বুস্টার ডোজের কথা বলেছে। আমি বলছি, এটা আমি দেশে গিয়ে দেখব। এ বিষয়েও কারিগরি কমিটি ও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেয়া হয়েছে। যাতে রেডি থাকে, বুস্টার ডোজ ফ্রি নাকি ফি দিয়ে দেয়া হবে- এ জিনিসগুলো ওনারা আলোচনা করে একটা নীতিমালা ঠিক করবেন।’ খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আজকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভায় বার বার রিকোয়েস্ট করা হয়েছে, উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। কারণ আমি দক্ষিণ আফ্রিকা থেকে প্রটোকলটি (ওমিক্রন ব্যবস্থাপনা বিষয়ে) নিয়েছি। আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু ও তার স্ত্রী দুজনই দক্ষিণ আফ্রিকায় সিনিয়র কনসালটেন্ট ও নাগরিক। তারা আমাকে প্রটোকলটা দিয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘সেখানে তারা বলেছে, এটা খুব দ্রুত ছড়ায়। যদিও এটার প্রভাবে ডেল্টার মতো নয়। ওত ভয়ের কিছু না থাকলেও ছড়ানোর হারটা বেশি।’