২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১:০২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এস এম রুবেলের কবিতা

ncitynews24
প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০১৯ | আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

মায়ের বুলি

বাকশূন্য মুখটি নিয়ে পৃথিবীতে আসা,
দিনে দিনে মায়ের কাছে শেখা হল ভাষা।
এমনি করে সবার কাছে মাতৃভাষা হয়,
সবার মাঝে পাওয়া যায় ভাষার পরিচয়।

দেশের জন্য যেমন যুদ্ধ করতে হয়,
ভাষার জন্য তেমন জীবন দিতে হয়।
মহাকর্ষ শক্তির মতো মাতৃভাষার টান,
ভাষার জন্য জীবন দিল বাঙালি সন্তান।

বাংলা হল এ দেশের মায়ের মুখের বুলি,
এ ভাষাতে গান গেয়ে যায় কত বুলবুলি।

জিন্না যখন ঘোষণা দেয় উর্দু হবে ভাষা,
বীর বাঙালি ছেড়ে দেয় জীবনের আশা।
লিয়াকত, খাজা যখন একই কথা কয়,
বাঙালির মনে তখন দুঃখনদী বয়।

কার্ফু ছিল ২০ থেকে ২৮ ফেব্রুয়ারি, 
রাজপথে নামলে তার রক্ত যাবে ঝরি।
তবুও কি দামাল ছেলে বিন্দু করে ভয়,
জীবন মায়া ত্যাগ করে রাজপথে যায়।

চুয়াল্লিশ ধারা ভাঙতে হবে, রাষ্ট্রভাষা বাংলা চাই,
এ দেশে জন্ম মোদের জীবন গেলেও ক্ষতি নাই।

স্লোগান নিয়ে তারা রাজপথে যায় চলে,
ফিরে আসে না কো বাংলা মায়ের কোলে।
কার্ফু ভাঙার অপরাধে পুলিশ ছোড়ে গ্যাস,
হানাদারের বুলেট তাদের জীবন করে লাশ।

সেই গুলিতে শহিদ হল রফিক-শফিক ভাই,
সালাম, বরকত, জব্বারকে আমরা ভুলি নাই।
দিয়েছ রক্ত, দিয়েছ প্রাণ, রেখেছ ভাষার মান,
একাত্তরের বিজয়েও ভাই তোমাদের অবদান।

একুশ হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
সব দেশ তাই বাংলাকে বলে, ‘সাবাস সাবাস’।