২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এসেছে ভাঁজ করা মেট এক্স

ncitynews24
প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০১৯ | আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

প্রযুক্তি বিশ্বে আরও একবার চমক দিল চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে। ফাইভ–জি নেটওয়ার্ক–সমর্থিত ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন মেট এক্স প্রদর্শন করল প্রতিষ্ঠানটি। ৭ ন্যানোমিটারের চিপসেটের বেলং ৫০০০ ও ৪৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, ৫৫ ওয়াটের সুপার চার্জ সুবিধাসহ হুয়াওয়ে মেট এক্স বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯ (এমডিব্লউসি)–এ স্মার্টফোনটি প্রদর্শন করা হয়।

হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভাঁজ করা অবস্থায় স্মার্টফোনটির ডিসপ্লের আকার হবে ৬ দশমিক ৬ ইঞ্চি। ভাঁজ খোলা হলে স্মার্টফোনটি ৮ ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেটের মতো দেখা যাবে।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী রিচার্ড ইয়ু বলেন, হুয়াওয়ের গবেষণা ও উন্নয়ন শাখার অবিরত পরিশ্রমের ফলে হুয়াওয়ে মেট এক্সের মতো বৈপ্লবিক একটি স্মার্টফোন পেয়েছি। এটা ছিল অনেকটা অনাবিষ্কৃত মহাদেশে পা বাড়ানোর মতো। হুয়াওয়ে মেট এক্স ফাইভ–জি ফোল্ডেবল সুবিধা–সমর্থিত। এ ছাড়া এতে এআইসহ দারুণ সব ফিচার রয়েছে, যা গ্রাহকদের সন্তুষ্ট করবে। ফাইভ–জি নিয়ে মেট এক্সই প্রথম গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছাবে।

ফালকন উইং মেকানিক্যাল হিং: এটি স্মার্টফোন ও ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। এতে রয়েছে নমনীয় ওএলইডি প্যানেল এবং একটি ফালকন উইং মেকানিক্যাল হিং। ভাঁজ করা অবস্থায় স্মার্টফোনটি ফুল ডিসপ্লে ৬ দশমিক ৬ ইঞ্চির সমান হয়। এ ছাড়া ভাঁজ করা না থাকলে এর ডিসপ্লে ৮ ইঞ্চি ট্যাবলেটের মতো দেখা যায়। এর পুরুত্ব থাকে ৫ দশমিক ৪ মিলিমিটার।

ফাইফ–জি সমর্থন: হুয়াওয়ে মেট এক্স ভাঁজযোগ্য এবং ফাইভ–জি–সমর্থিত। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ফাইফ–জির সব থেকে অত্যাধুনিক চিপসেট বেলং ৫০০০।

ক্যামেরা: হুয়াওয়ের ফ্ল্যাগশিপ এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে লেইকার ক্যামেরা। এর সঙ্গে থাকবে ক্যামেরার অত্যাধুনিক সব প্রযুক্তি ও ফিচার।