২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এশিয়া কাপ খেলতে কলম্বোর উদ্দেশে বাংলাদেশ দল

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ | আপডেট: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

আর মাত্র দুই দিন। আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এশিয়া মহাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। সে আসরে অংশ নিতে আজ রোববার দুপুরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে জাতীয় ক্রিকেট দল।দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে কলম্বো রওনা দিয়েছে টাইগারদের বহর। তবে দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস। একদম শেষ মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিটন।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, লিটনের জ্বর এসেছে। তাই তিনি দলের সঙ্গে কলম্বোর বিমানে চড়তে পারেননি। শেষমুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন।এদিকে লিটন দাস একা নন, পেসার এবাদত হোসেনের চোটে দলে আসা তরুণ পেসার তানজিম হাসান সাকিবও এশিয়া কাপ খেলার জন্য শ্রীলঙ্কার বিমানে চড়তে পারেননি।জানা গেছে, যেহেতু তানজিম সাকিব প্রথম বহরে ছিলেন না, তাই আজ যে ফ্লাইটে জাতীয় দল শ্রীলঙ্কা যাচ্ছে, সেই ফ্লাইটে তার টিকিট কাটাও ছিল না। তাই তিনি আগামীকাল ২৮ আগস্ট সোমবার অন্য ফ্লাইটে যাবেন।এদিকে জাতীয় দলের সঙ্গে না গেলেও বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি পরিচালক আকরাম খান আর অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক কলম্বো যাচ্ছেন আগামী পরশু।রোববার কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। ভ্রমণক্লান্তি এড়াতে এই দিন পুরো বিশ্রামে থাকবে সাকিব-মুশফিকরা। এশিয়া কাপ মিশন শুরুর আগে বাংলাদেশ দল হাতে সময় পাবে তিন দিন। পাল্লেকেলেতে আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম পর্বের পরের ম্যাচ খেলতে পাকিস্তান যাবে সাকিব আল হাসানের দল।

সুপার ফোরে গ্রুপ ‘বি’ থেকে উত্তীর্ণ হওয়া দুই দল বি-১ ও বি-২ হিসেবে বিবেচিত হবে। ওই হিসেবে বাংলাদেশ গ্রুপপর্বে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই সুপার ফোরে পৌঁছে যাবে। সুপার ফোরে উঠলে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে। সেখান থেকে লড়াই করে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরে উঠতে পারলে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু হবে কলম্বো ও লাহোর। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর, কলম্বোতে।