২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলংকা

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২০ আগস্ট, ২০২২ | আপডেট: শনিবার, ২০ আগস্ট, ২০২২

এবারের এশিয়া কাপে অংশ নিতে যাওয়া ৬ দেশের মধ্যে পাঁচটিই দল ঘোষণা করেছে আগেই। বাকি ছিল শুধু শ্রীলংকা। শেষ দল হিসেবে স্কোয়াড ঘোষণা করল লংকান বোর্ড।২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা। দ্বীপরাষ্ট্রের হয়ে এবার লঙ্কানদের নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। দলে জায়গা ফিরে পেয়েছেন অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল। এছাড়া ‘বেবি মালিঙ্গা’ খ্যাত মাথিসা পাথিরানাও সুযোগ পেয়েছেন এশিয়া কাপ স্কোয়াডে। সাতজন পেসার ও চারজন স্পিনার রয়েছে স্কোয়াডে।

এবারের এশিয়া কাপের আয়োজক প্রথমে ছিল শ্রীলংকা। কিন্তু দেশটি চলমান অর্থনৈতিক সংকটের কারণে সে গুরু দায়িত্ব থেকে সরে আসে তারা। শ্রীলংকা ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, তাদের পক্ষে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়।  এরপর টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।আগামী ২৭ আগস্ট পর্দা উঠবে এ মেগা আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলংকা। শ্রীলংকা এশিয়া কাপ স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথা আসালঙ্কা (সহঅধিনায়ক), ভানুকা রাজাপাকসে (উইকেটরক্ষক), আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভেন্ডারসে, প্রবীণ জয়াবিক্রমে, দুশমন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, চামিকা করুণারত্নে, দিলশান মধুশঙ্কা, মাথিসা পাথিরানা, দিনেশ চান্ডিমাল (উইকেটরক্ষক), নোয়ানিন্দু ফার্নান্দো, কাসুন রাজিথা।