২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এরশাদকে স্বৈরাচার বললে হৃদয়ে রক্তক্ষরণ হয়

ncitynews24
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ | আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আমার নেতা হুসেইন মুহম্মদ এরশাদ আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সব সময় শেখ হাসিনার পাশে থাকেন। যিনি এই দেশের উন্নয়নের অন্যতম রূপকার, সাবেক সফল রাষ্ট্রনায়ক, সাবেক সফল সেনাবাহিনী প্রধান এবং বর্তমানে বিরোধীদলীয় নেতা সেই পল্লীবন্ধু এরশাদকে জাতীয় সংসদে দাঁড়িয়ে কোনো এমপি স্বৈরাচার বললে আমাদের হৃদয়ে শুধু আঘাত লাগে না, রক্তক্ষরণ হয়।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার নেতার নাম উচ্চারণ করার আগে কোনো ধরনের সম্মানসূচক শব্দ প্রয়োগ করার ব্যাপারেও তারা (এমপিরা) কৃপণতা করেন। এটি আমরা সরকারি দলের বন্ধুদের কাছে প্রত্যাশা করি না।

বাবলা বলেন, প্রায়ই দেখা যায়, সংসদে যে কোনো বিষয়ের ওপর আলোচনার সময় সরকারি দলের কয়েকজন এমপি প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিকভাবে একটি বিশেষ দলের নাম উচ্চারণ করেন এবং সেই দলের নেতা-নেত্রীর নাম নিয়ে সংসদে আলোচনা-সমালোচনা করে বক্তব্য দেন।

তারা এমন একটি দলের ও দলের নেতাদের নিয়ে সমালোচনা করেন, যে দলটিকে এই দেশের মানুষ বারবার প্রত্যাখ্যান করছে। অথচ সেই দল নিয়ে সংসদে আলোচনা করে জনগণের করের টাকা অপচয় করেন।

প্রথমত তাদের দলের প্রচারের কাজটি সরকারি দলের কয়েকজন এমপি খুব ভালোভাবেই করছেন। শুধু সংসদে নয়, সংসদের বাইরে বিভিন্ন সভা-সমাবেশে ওই বিশেষ দলটি নিয়ে বা দলটির নেতাদের নিয়ে বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, গত পাঁচ বছরে আমাদের দায়িত্ব পালনকে ইতিবাচকভাবে নিতে পারেননি কথাকথিত কিছু সুশীল সমাজের কর্তাবাবুরা। তারা আমাদের নিয়ে সমালোচনা করে মিডিয়ায় বক্তব্য দিয়েছেন। মধ্যরাতের টক শো’তে গিয়েও কতিপয় বুদ্ধিজীবী ও সাংবাদিক বন্ধু আমাদের সমালোচনা করেছেন।