২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এবার কোভিড আক্রান্ত অভিনেতা ও সাংসদ সানি দেওল

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

আবার করোনার থাবা বলিউডে। এবার কোভিড আক্রান্ত অভিনেতা ও সাংসদ সানি দেওল।  মঙ্গলবার (২ ডিসেম্বর) হিমাচলপ্রদেশের স্বাস্থ্য সচিব অমিতাভ অবস্তি একথা জানিয়েছেন। গত মাসখানেক ধরে কুলু জেলার মানালিতে এক ফার্ম হাউসে বিশ্রামে ছিলেন ৬৪ বছরের বলিউড তারকা। সেখানেই তিনি সংক্রমিত হয়েছেন।

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না গুরদাসপুরের বিজেপি সাংসদের। কয়েক সপ্তাহ আগেই মুম্বাইয়ে কাঁধে একটা অপারেশন হয়েছিল তাঁর। তারপরেই মানালির দেশল গ্রামের এই ফার্মহাউসে বিশ্রাম নিতে এসেছিলেন তিনি। গত প্রায় এক মাস এখানেই ছিলেন অভিনেতা। সংবাদ সংস্থা পিটিআইকে অমিতাভ অবস্তি জানিয়েছেন, জেলার মুখ্য মেডিক্যাল অফিসারের কাছ থেকে পাওয়া তথ্যানুসারে, সানি তাঁর বন্ধুদের সঙ্গে মানালি ছাড়ার পরিকল্পনাও করে ফেলেছিলেন। আবার মুম্বাই ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। সেইমতোই পরিকল্পনাও চলছিল। প্রথমে ঠিক ছিল, মঙ্গলবারই মুম্বাই উড়ে যাবেন তিনি। কিন্তু নিয়ম অনুসারে, বিমানযাত্রার আগে করোনা পরীক্ষা করানোর কথা। সেই নিয়ম মেনেই পরীক্ষা হয় সানির। পিছিয়ে যায় যাত্রার দিন। অবশেষে বৃহস্পতিবার মুম্বাইয়ের বিমান ধরার কথা ছিল তাঁর। এর মধ্যেই এল দুঃসংবাদ। মঙ্গলবার সন্ধেয় করোনা পরীক্ষার ফল হাতে আসতে জানা যায় কোভিড পজিটিভ বর্ষীয়ান অভিনেতা।  প্রসঙ্গত, সানির পরিবারের সদস্যরা আগেই মুম্বাই ফিরে গিয়েছেন। এদিকে হিমাচলপ্রদেশে নতুন করে ৭০৯ জন করোনা আক্রান্ত হওয়ায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ২২৮। গত ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫৭।